সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ই-সিগারেট বা ভ্যাপিং 'নিরাপদ বিকল্প' নাকি নতুন ফাঁদ
ই-সিগারেট বা ভ্যাপিং 'নিরাপদ বিকল্প' নাকি নতুন ফাঁদ

ই-সিগারেট বা ভ্যাপিং 'নিরাপদ বিকল্প' নাকি নতুন ফাঁদ

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।’ উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ইদানীং তরুণদের মাঝে ই-সিগারেট বা ভ্যাপিংয়ের প্রচলন ব্যাপকভাবে বেড়েছে। অনেকে মনে করেন এটি সাধারণ সিগারেটের নিরাপদ বিকল্প। আসলেই কি তাই? এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, এটা একদমই নয়। এটা একটি সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকর ধারণা যা সমাজে ছড়ানো হচ্ছে । শুরুতে হয়তো প্রচার করা হয়েছিল যে যারা ধূমপান ছাড়তে চান, তাদের জন্য এটি বিকল্প হতে পারে । কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, মানুষ এটি ছাড়ার বদলে উল্টো ‘ডুয়াল অ্যাডিকশন’ বা দ্বিগুণ আসক্তিতে আক্রান্ত হচ্ছে । এর ভেতরে থাকা নিকোটিন, প্রোপাইলিন গ্লাইকল, ভেজিটেবল গ্লিসারিন ইত্যাদি রাসায়নিক যখন উত্তপ্ত হয়ে বাষ্প বা ‘ভেপার’ তৈরি করে, তা সরাসরি ফুসফুসে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। এ ছাড়া এর ভেতর নিকেল, সিসা বা ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর কণা পাওয়া গেছে, যা পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। তাই এটিকে নিরাপদ বলার কোনো সুযোগ নেই।’

About Editor Todaynews24

Check Also

‘স্কুইড গেম’–এর পরের হিট কী? ‘টিচ ইউ আ লেসন’

‘স্কুইড গেম’–এর পরের হিট কী? ‘টিচ ইউ আ লেসন’

মুক্তি পেয়েছে মাত্র দেড় মাস আগে। এর মধ্যেই নেটফ্লিক্সে বিশ্বের সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার ‘টিচ ইউ আ লেসন’। অনেকেই বলছেন, ‘স্কুইড গেম’–এর পর এটিই হতে পারে নেটফ্লিক্সের হিট কোরিয়ান সিরিজ।বৃহস্পতিবার ছয় মাসের দর্শকসংখ্যার প্রতিবেদন প্রকাশ করেছে নেটফ্লিক্স। এতে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ‘টিচ ইউ আ লেসন’–এর ভিউ হয়েছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *