Home / সকল আপডেট / ইনস্টাগ্রামে নতুন সুবিধা
ইনস্টাগ্রামে নতুন সুবিধা

ইনস্টাগ্রামে নতুন সুবিধা

ইনস্টাগ্রামে প্রকাশ করা পুরোনো পোস্ট বা ক্যারোসেল পোস্টের গান পরিবর্তনের জন্য সেগুলো মুছে নতুনভাবে প্রকাশ করতে হয়। ফলে ইচ্ছা থাকলেও বাড়তি ঝামেলা এড়াতে অনেকেই পুরোনো পোস্ট বা ক্যারোসেল পোস্টের গান পরিবর্তন করেন না। তাই এবার পুরোনো পোস্ট না মুছেই যেকোনো সময় গান পরিবর্তনের সুযোগ দিতে ‘রিপ্লেস অডিও’ নামের নতুন সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।

এত দিন কোনো পোস্টে ব্যবহৃত গান পরিবর্তন করার জন্য মুছে আবার প্রকাশ করলে পোস্টে থাকা লাইক, মন্তব্য, শেয়ার ও দর্শকসংখ্যা মুছে যেত। তবে রিপ্লেস অডিওর সুবিধা চালুর ফলে পুরোনো পোস্টের গান পরিবর্তন করা হলেও পোস্টের লাইক, মন্তব্য, শেয়ার ও দর্শকসংখ্যায় কোনো প্রভাব পড়বে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, আধেয় বা কনটেন্ট নির্মাতাদের নিজেদের পুরোনো পোস্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যে রিপ্লেস অডিওর সুবিধা চালু করা হয়েছে। নতুন সুবিধাটি কনটেন্ট নির্মাতা ও বিভিন্ন ব্র্যান্ডের জন্য কাজে আসবে। এখন পোস্টের বিদ্যমান সম্পৃক্ততা অক্ষুণ্ন রেখেই গান পরিবর্তন করা যাবে। ব্যক্তিগত রুচি পরিবর্তনের কারণেও পুরোনো পোস্টে নতুন গান যুক্ত করাও সহজ হবে।

রিপ্লেস অডিওর সুবিধাটি ব্যবহার করতে প্রথমে সংশ্লিষ্ট পোস্ট খুলতে হবে। এরপর পোস্টের ডান দিকের ওপরে থাকা দুই দাগের মেনুতে ট্যাপ করে ‘এডিট’ অপশনে যেতে হবে। সেখানে রিপ্লেস অডিও নির্বাচন করলেই নতুন গান যুক্ত করা যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ

About Editor Todaynews24

Check Also

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ায় নেত্রকোনায় নির্বাচন কার্যালয়ের তিনজন চাকরিচ্যুত

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ায় নেত্রকোনায় নির্বাচন কার্যালয়ের তিনজন চাকরিচ্যুত

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িত ঢাকায় তিনজনকে চাকরিচ্যুত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *