সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পঞ্চগড়ে ছোবল দেওয়া সাপ মেরে হাসপাতালে এলেন রোগী
পঞ্চগড়ে ছোবল দেওয়া সাপ মেরে হাসপাতালে এলেন রোগী

পঞ্চগড়ে ছোবল দেওয়া সাপ মেরে হাসপাতালে এলেন রোগী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোবল দেওয়া সাপ মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন এক তরুণ ও তাঁর স্বজনেরা। তবে সাপটি নির্বিষ হওয়ায় তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি।

গতকাল মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের মনিগছ এলাকায় ওই তরুণের বাঁ পায়ে ছোবল দেয় সাপটি।

ওই তরুণের নাম নাজমুল ইসলাম (২৩)। তিনি শালবাহান ইউনিয়নের শংকরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।

ঘটনার বিষয়ে নাজমুলের এক স্বজন বলেন, গতকাল সন্ধ্যার পর দুজনকে নিয়ে মাছ ধরতে বের হন নাজমুল। পাকা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর বাঁ পায়ে কামড় দেয় সাপটি। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য দুজন লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাজমুলের পা বেঁধে সাপটিসহ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান সাপটি দেখে তাঁকে চিকিৎসা দেন চিকিৎসকেরা। বর্তমানে নাজমুল সুস্থ আছেন।

সাপ নির্বিষ হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দিতে হয়নি বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকিল রহমান। তিনি আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রোগীর লোকজন মেরে ফেলা সাপটিও সঙ্গে নিয়ে এসেছিলেন। আপাতত ওই রোগী পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন।

About Editor Todaynews24

Check Also

বিলাসবহুল ইয়টে হলান্ডের ২৬তম জন্মদিনের বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?

বিলাসবহুল ইয়টে হলান্ডের ২৬তম জন্মদিনের বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?

বিলাসবহুল ইয়টে নরওয়ের ফুটবল তারকা হলান্ড ২৬তম জন্মদিনে বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *