সর্বশেষ খবর
Home / বিনোদন / আর্টসেলের নতুন মিউজিক ভিডিও

আর্টসেলের নতুন মিউজিক ভিডিও

বাংলাদেশের  জনপ্রিয়  রক ব্যান্ড আর্টসেলকে সাথে  নিয়ে বাইকার সংগীতপ্রেমীদের  জন্য এক মিউজিক ভিডিও প্রকাশ  করেছে সুজুকি। জানা গেছে বাইকের রোমাঞ্চ মেটাল সংগীতের উন্মাদনাকে একত্রিত করার এই উদ্যোগ বাইকার এবং সংগীত প্রেমীদের জন্য।

বাইকারদের ভালোবাসা ও প্রতিশ্রুতি থেকে অনুপ্রাণিত এই গানটিতে উঠে এসেছে স্বাধীনতা, উন্মাদনা এবং জীবনের আনন্দ। এই বিশেষ উদ্যোগে যুক্ত করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। তার উপস্থিতি, উদ্যমী চরিত্র এবং অ্যাডভেঞ্চারপ্রেমী মনোভাব বাইকারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

আর্টসেল এবং সুজুকির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে মিউজিক ভিডিওটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া শিগগিরই এটি স্পটিফাইতেও পাওয়া যাবে।

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *