সর্বশেষ খবর
Home / International / শহরজুড়ে বৈচিত্র্যের ক্যানভাস
শহরজুড়ে বৈচিত্র্যের ক্যানভাস

শহরজুড়ে বৈচিত্র্যের ক্যানভাস

ব্রাজিলের বৃহত্তম নগরী সাও পাওলো যেন এক শহরের ভেতরে বহু শহরের সহাবস্থান। রঙিন দেয়ালচিত্র, আকাশছোঁয়া ভবন, ঘনবসতির বস্তি, থেমে থাকা যানজট, বই পড়ার সংস্কৃতি আর সপ্তাহান্তে মানুষের দখলে চলে যাওয়া উড়ালসড়ক—লাতিন আমেরিকার বৈপরীত্য আর বৈচিত্র্যের এমন শহর নিয়েই এই ছবির গল্প।

সাও পাওলোর ভিলা মাদালেনা এলাকার উন্মুক্ত স্ট্রিট আর্ট গ্যালারি বেকো দো ব্যাটম্যান–এর দেয়ালচিত্রের সামনে ছবি তুলছেন দর্শনার্থীরা। সাও পাওলো, ব্রাজিল, ২৫ জুলাই
পিঠে করিন্থিয়ান্স পাওলিস্তা ফুটবল ক্লাবের ট্যাটু নিয়ে পাউলিস্তা অ্যাভিনিউ ধরে হেঁটে যাচ্ছেন এই ব্যক্তি। সাও পাওলো, ব্রাজিল, ২৬ জুলাই
স্থপতি লিনা বো বার্দির নকশা করা সাংস্কৃতিক কেন্দ্র সেস্ক পম্পেইয়ার ভবন সংযোগকারী কংক্রিটের পথ ধরে হেঁটে যাচ্ছেন এক নারী। সাও পাওলো, ব্রাজিল, ২৭ মে
সপ্তাহান্তে যান চলাচল বন্ধ থাকা উঁচু সড়ক মিনহোকাওয়ে এক ব্যক্তি রোদ পোহাচ্ছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন নারী। সাও পাওলো, ব্রাজিল, ৩১ মে
মিনহোকাওয়ে বসে অবসর সময় কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সাও পাওলো, ব্রাজিল, ৩১ মে
প্যারাইসোপোলিস বস্তির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহুতল আবাসিক ভবন। সাও পাওলো, ব্রাজিল, ২৪ জুলাই
মেগাফাউনা বইয়ের দোকানে বই ঘেঁটে দেখছেন পাঠকেরা। সাও পাওলো, ব্রাজিল, ২৮ জুলাই
যানজটে মহাসড়কে ধীরগতির গাড়ির সারি। সাও পাওলো, ব্রাজিল, ২৩ জুলাই
ওপেন এয়ার বেনেদিতো কালিক্সটো বাজারে ঐতিহ্যবাহী খাবার হাতে এক নারী। সাও পাওলো, ব্রাজিল, ২৫ জুলাই

About Editor Todaynews24

Check Also

মাউন্ট এটনায় আবার অগ্ন্যুৎপাত, আকাশে ৭ হাজার মিটার ছাইয়ের মেঘ

মাউন্ট এটনায় আবার অগ্ন্যুৎপাত, আকাশে ৭ হাজার মিটার ছাইয়ের মেঘ

ইতালির সিস্টিন উপকূলে ইউরোপের সবচেয়ে বড় ও সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এটনা’য় আবারও শুরু হয়েছে শক্তিশালী অগ্ন্যুৎপাত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *