সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি
রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইংলিশ ফরোয়ার্ড মরগান রজার্স মঙ্গলবার ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে দলবদল সম্পন্ন করেন। অ্যাস্টন ভিলা ছেড়ে রজার্স যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব চেলসিতে।

চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রজার্সকে দলে টানতে চেলসি খরচ করেছে ১১ কোটি ৭০ লাখ পাউন্ড (প্রায় ১৯৩৩ কোটি টাকা)।

এর মাধ্যমে রজার্স ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ছাড়িয়ে ব্রিটিশদের মধ্যে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়লেন। চলতি মাসের শুরুতে নটিংহাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে যোগ দেন অ্যান্ডারসন।

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি দলবদলের রেকর্ড এখনো সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের দখলে। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে যোগ দেন।

চেলসি কোচ জাবি আলোনসোর সঙ্গে রজার্স

২৩ বছর বয়সী রজার্সকে প্রিমিয়ার লিগে আক্রমণভাগে অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। চেলসির সঙ্গে ২০৩৩ সাল পর্যন্ত চুক্তি করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে রজার্স বলেছেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। আমার কাছে চেলসিই লন্ডনের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকেই এই ক্লাবকে আমি ভীষণ পছন্দ করি। নতুন কোচ, দলে থাকা খেলোয়াড় এবং ক্লাব যে পথে এগোচ্ছে—সবকিছু নিয়েই আমি দারুণ উচ্ছ্বসিত। এ কারণেই এখানে এসেছি। মাঠে নামার জন্য আর তর সইছে না।’

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৮০ লাখ পাউন্ডে মিডলসবরো থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন রজার্স। ২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তাঁর। জাতীয় দলের জার্সিতে ২২টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড।

সর্বশেষ গত বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া ইংল্যান্ড দলের সদস্য ছিলেন রজার্স। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ৮৫ ম্যাচে ২১ গোল করেছেন রজার্স। গত মৌসুমে ক্লাবটিকে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে জায়গা করে নেওয়া এবং ইউরোপা লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

About Editor Todaynews24

Check Also

‘ধরা পড়ার আগে রোমান্টিক, পরে বলে বউ : গিয়াস উদ্দিন তাহেরী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে এবার সোচ্চার হয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী। ঘটনাটিকে 'বিকৃত মানসিকতা' আখ্যা দিয়ে এমপি নজরুলের তীব্র সমালোচনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *