সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ব্লাস্টে ‘প্যারালিগ্যাল’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, ৫ জেলায় পদায়ন
ব্লাস্টে ‘প্যারালিগ্যাল’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, ৫ জেলায় পদায়ন

ব্লাস্টে ‘প্যারালিগ্যাল’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, ৫ জেলায় পদায়ন

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্ট’-এর আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘প্যারালিগ্যাল’ পদে ১১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইন বা ডাকযোগে আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম ও শূন্যপদ

পদের নাম: প্যারালিগ্যাল

মোট পদসংখ্যা: ১১টি (ঢাকায় ৩ জন; বরিশাল, কুমিল্লা, খুলনা ও নরসিংদীতে ২ জন করে)।

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অভিজ্ঞতা: এনজিও বা ডেভেলপমেন্ট এজেন্সিতে আইনসহায়তা কর্মী বা প্যারালিগ্যাল পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। মামলা ব্যবস্থাপনা ও কারাবন্দীদের আইনি সহায়তায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী এবং স্থানীয় জেলাবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: অন্তত ১৮ বছর।

অন্যান্য: কম্পিউটার ব্যবহারে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও স্পষ্ট বাচনভঙ্গি থাকতে হবে।

বেতন ও কর্মস্থল

কর্মস্থল: ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা ও নরসিংদী।

মাসিক বেতন: ঢাকা জেলার জন্য সর্বসাকুল্যে ৩৩,৩৬৬ টাকা। অন্যান্য জেলার জন্য ২৯,১২৫ টাকা।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আগামী ০২ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ডাকযোগে হার্ড কপি পাঠাতে চাইলে জীবনবৃত্তান্ত (২ জন রেফারেন্স, মোবাইল নম্বরসহ), এনআইডির সত্যায়িত কপি, সনদপত্র ও ২ কপি সত্যায়িত ছবি পাঠাতে হবে।

হার্ড কপি পাঠানোর ঠিকানা: ‘অনারারি নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ওয়াইএমসিএ ডেভেলপমেন্ট সেন্টার (৪র্থ তলা), ১/১, পাইওনিয়ার রোড, কাকরাইল, ঢাকা-১০০০’।

বিশেষ দ্রষ্টব্য: খামের ওপর বা আবেদনে পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

ব্যাপক বিক্ষোভে ভারতের নয়াদিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *