সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পুলিশ সদস্য রাতভর থানায় ছিলেন, ভোরে বাসায় ফিরে দেখলেন চুরি হয়েছে
পুলিশ সদস্য রাতভর থানায় ছিলেন, ভোরে বাসায় ফিরে দেখলেন চুরি হয়েছে

পুলিশ সদস্য রাতভর থানায় ছিলেন, ভোরে বাসায় ফিরে দেখলেন চুরি হয়েছে

বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় দায়িত্ব পালন করেন এক পুলিশ সদস্য। আজ শুক্রবার ভোরে বাসায় ফিরে দেখেন, সেখানে চুরি হয়েছে। ওই বাসা থেকে তাঁর একটি ল্যাপটপ ও একটি মুঠোফোন চুরি হয়েছে।

ভুক্তভোগী মো. আইনুল শেরপুর থানার কনস্টেবল। তিনি শহরের উলিপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী–সন্তান নিয়ে থাকেন।

জানালার পাশের টেবিল থেকে ল্যাপটপ ও মুঠোফোন চুরি হয়েছে। পাশের কক্ষে তাঁর স্ত্রী ও সন্তান ঘুমিয়ে ছিলেন।

মো. আইনুল বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, ঘরের জানালার নিচের অংশ খোলা। জানালার পাশের টেবিল থেকে ল্যাপটপ ও মুঠোফোন চুরি হয়েছে। পাশের কক্ষে তাঁর স্ত্রী ও সন্তান ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালা খুলে কৌশলে টেবিলে রাখা ল্যাপটপ ও মুঠোফোনটি চুরি করে নিয়ে যায়।

মো. আইনুল বলেন, ‘রাতে ডিউটি শেষে বাসায় ফিরে দেখি, জানালা খোলা। পরে দেখি, টেবিলে রাখা ল্যাপটপ ও মুঠোফোনটি নেই।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

একই দিনে বন্ধ হলো ভৈরবের ‘মধুমতি’, রংপুরের ‘শাপলা টকিজ’

একই দিনে বন্ধ হলো ভৈরবের ‘মধুমতি’, রংপুরের ‘শাপলা টকিজ’

প্রতি মাসেই দেশের কোথাও না কোথাও বন্ধ হচ্ছে সিনেমা হল। কেউ জায়গা বিক্রি করছেন, আবার কেউ ভাড়া দিচ্ছেন গোডাউন হিসেবে। এ তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে দেশের দুটি ঐতিহ্যবাহী হল। কিশোরগঞ্জের ভৈরবের মধুমতি আর রংপুরের শাপলা টকিজ।মধুমতি সিনেমা হলছবিঘর, পলাশের পর মধুমতিভৈরবে একসময় সিনেমা হল ছিল চারটি। ভৈরব বাজারে মেঘনার পাড়ে ছবিঘর, রেলওয়ে স্টেশনের পাশে পলাশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *