সর্বশেষ খবর
Home / সকল আপডেট / অজ্ঞান হয়ে পড়ে থাকা ব্যক্তির জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ
অজ্ঞান হয়ে পড়ে থাকা ব্যক্তির জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ

অজ্ঞান হয়ে পড়ে থাকা ব্যক্তির জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ

আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বসবাসকারী এক ব্যক্তি সম্প্রতি নিজ বাড়ির সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে অ্যাপল ওয়াচের ‘ফল ডিটেকশন’ সুবিধা। এরপর অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবা নম্বরে কল করে এবং ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়। এরপর জরুরি সেবা পরিচালনাকারী কর্তৃপক্ষ দ্রুত তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেআরসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওহাইওর বাসিন্দা মোহাম্মদ ইসলাম সেদিন অসুস্থ বোধ করায় কর্মস্থলে যাননি। সারা দিন তিনি শ্বাসকষ্ট, কানের পাশে ব্যথা এবং হাঁটুর সমস্যায় ভুগছিলেন। পরে বাড়ির বাইরে ময়লা ফেলতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সুস্থ হওয়ার পর মোহাম্মদ ইসলাম জানান, জ্ঞান ফেরার পর প্রচুর ঘাম হচ্ছিল। উঠে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা।

চিকিৎসকদের তথ্যমতে, মোহাম্মদ ইসলামের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। দ্রুত চিকিৎসা না পেলে তিনি মারা যেতে পারতেন। এ বিষয়ে মোহাম্মদ ইসলাম বলেন, ‘এখনো বুঝতে পারছি না আসলে কী হয়েছিল এবং কীভাবে আমি বেঁচে গেলাম।’ দ্রুত চিকিৎসা পাওয়ার পেছনে তাঁর অ্যাপল ওয়াচের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, অ্যাপল ওয়াচ এসই, অ্যাপল ওয়াচ সিরিজ–৪ থেকে পরবর্তী মডেলসহ অ্যাপল ওয়াচ আল্ট্রাতে ‘ফল ডিটেকশন’ সুবিধা রয়েছে। এই সুবিধাযুক্ত অ্যাপল ওয়াচ অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীদের চলাচলের ধরন পর্যবেক্ষণ করতে পারে; আর তাই কোনো ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে অ্যাপল ওয়াচ অ্যালার্ম বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করার পাশাপাশি পর্দায় সতর্কবার্তা দেখায়। ৩০ সেকেন্ডের মধ্যে সাড়া না দিলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় কল করে জিপিএস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয় অ্যাপল ওয়াচ।

সূত্র: ইন্ডিয়া টুডে

About Editor Todaynews24

Check Also

পাঠকের ছবি (৩১ জুলাই ২০২৬)

পাঠকের ছবি (৩১ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।মাছ ধরার ছবিটি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা কালীবাড়ির শ্মশানঘাটের পেছন থেকে সম্প্রতি তোলাঅক্সিজেন বিলিয়েই সার্থকতা। বেঁচে থাকার রসদ। বৃক্ষের কাজ বৃক্ষ করে। শুধু মানুষই কাজের বাইরেও অকাজ করে। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাগাছে থোকায় থোকায় ধরে আছে ফল। এটা বাজারে কাঠলিচু বা লঙ্গন নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *