সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১ জন কারাগারে, ৬ জন সংশোধন কেন্দ্রে
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১ জন কারাগারে, ৬ জন সংশোধন কেন্দ্রে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১ জন কারাগারে, ৬ জন সংশোধন কেন্দ্রে

রাজধানীর মিরপুর-১২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপ্রাপ্তবয়স্ক বাকি ছয়জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ১১ জন হলেন মো. সুজন হোসেন (২৬), মো. নাসিম (২১), মো. আরিফুল ইসলাম (২১), মো. বিলাল হোসেন (২২), মো. ইব্রাহিম (৩৫), মো. তারেক (২০), সৈয়দ লিমন (১৯), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. নাছিম (২০), রবিউল ইসলাম (২০) ও মো. আলমগীর ইসলাম (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার (এসআই) সালাহউদ্দিন আল মামুন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর ছয়জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা–কর্মী ব্যানার নিয়ে জড়ো হন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

এ সময় একটি ব্যানার, কয়েকটি মুঠোফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। পল্লবী থানার এসআই সোহান মোল্লা বাদী হয়ে পরে মামলা করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন আল মামুন আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।

শুনানি শেষে আদালত ১১ জন প্রাপ্তবয়স্ক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ছয়জন অপ্রাপ্তবয়স্ক আসামিকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

About Editor Todaynews24

Check Also

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন জোরদারের ঘোষণা।নেতাদের ঐক্য ও আন্দোলন সুরক্ষায় সচেতন থাকার আহ্বান।সংবিধান সংস্কারে ইসলামি বিধান অন্তর্ভুক্তির দাবি।গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা রাজনৈতিক পদক্ষেপ যেন চলমান আন্দোলনকে দুর্বল না করে বা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *