বুরকিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম ট্রাওরে দেশটির কিছু মুসলিম আলেমের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ধর্মের নামে কোনো ধরনের ‘উগ্র ইসলাম’ বা চরমপন্থা প্রচার করা হলে সরকার তা শক্ত হাতে দমন করবে।
সম্প্রতি, পাস হওয়া নতুন ধর্মীয় স্বাধীনতা আইনের পক্ষে জোরালো অবস্থান নিয়ে ট্রাওরে বলেন, “যারা ইসলামের নামে চরমপন্থা ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটাই আপনাদের ইসলাম হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে লড়ব।” তিনি আরও সতর্ক করে বলেন, চরমপন্থিদের নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু হয়ে গেছে।