সর্বশেষ খবর

TimeLine Layout

August, 2025

  • 18 August

    গাজায় সাংবাদিক হত্যা ইতিহাসের সব রেকর্ড ভাঙল

    অবরুদ্ধ গাজা এখন সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই সংখ্যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং যুগোস্লাভিয়ার যুদ্ধে নিহত সাংবাদিকদের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি আল …

    Read More »
  • 17 August

    টানা বৃষ্টিপাত, সাগরে লঘুচাপ ও ঝড়ের খবর জানালো আবহাওয়া অধিদপ্তর

    মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের আট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৯ জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের …

    Read More »
  • 16 August

    আজ শুভ জন্মাষ্টমী

    সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে। রাজধানীসহ সারা দেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও …

    Read More »
  • 10 August

    মায়ের অসুস্থতার সত্যতা মেলেনি, পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না সেই আনিসা

    গত ২৬ জুন পরীক্ষার প্রথম দিনেই ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী এক ঘণ্টা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে যান। সে সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তার কান্নার ছবি। বলা হয়, স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে আনিসা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন …

    Read More »
  • 10 August

    নভেম্বরে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি, পিএসসির হ্যাটট্রিক!

    চলতি বছরের নভেম্বরে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এটি হবে সাধারণ বিসিএস। এ বিসিএসের বিজ্ঞপ্তির মধ্যদিয়ে এক বছরে তিনটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি। এরমধ্যে দুটি বিশেষ বিসিএস (৪৮ ও ৪৯তম) এবং একটি সাধারণ বিসিএস (৫০তম)। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, আমরা একটি রোডম্যাপ ঘোষণা …

    Read More »
  • 10 August

    শিক্ষার্থী সংকটে ধুঁকছে শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়

    শিক্ষার্থী কমছে ঢাকাসহ ১০ সিটির প্রাথমিক বিদ্যালয়ে• সবচেয়ে করুণ অবস্থা বরিশাল সিটির ১০ প্রাথমিক বিদ্যালয়ের• শিক্ষার্থী না থাকলেও স্কুলে দৃষ্টিনন্দন ভবনের ‘বায়না’• মানহীন শিক্ষা ও শিক্ষকদের অমনোযোগিতাই দায়ী ঢাকার নবাবপুরের মদনপাল লেনে অবস্থিত বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫৩ বছর বয়সী বিদ্যালয়টির আশপাশে ব্যাপক ঘনবসতি। সেই হিসেবে শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থীতে ঠাসা থাকার …

    Read More »
  • 10 August

    পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে শিগগির স্টারলিংক ইন্টারনেট চালু

    পাহাড়ি অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে আগামী ছয় মাসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ …

    Read More »
  • 9 August

    সাংবাদিক তুহিন হত্যা : আরো ২ জন গ্রেফতার

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতাররা হলেন- কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে শাহজালাল (২৫) এবং পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো: ফয়সাল হাসান …

    Read More »
  • 7 August

    গাজায় ত্রাণের ট্রাক উল্টে অন্তত ২৫ জনের প্রাণ গেল

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর উল্টে পড়ে একটি ত্রাণবাহী ট্রাক, এতে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় পুরো গাজাজুড়ে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। …

    Read More »
  • 6 August

    নোয়াখালীতে প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

    নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদের কাছে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমানায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, …

    Read More »