গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়-৬
১. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি কোণ নিচের কোনটি?
ক. 30° খ. 35°
গ. 45° ঘ. 60°
২. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 8° হলে এর ক্ষুদ্রতম কোণটি কত?
ক. 8° খ. 41°
গ. 49° ঘ. 88°
৩. ত্রিভুজের ক্ষেত্রে—
i. যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে
ii. যে ত্রিভুজের তিনটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে
iii. যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8° হলে বড় কোণটি কত?
ক. 41° খ. 49°
গ. 60° ঘ. 82°
৫. ত্রিভুজের ক্ষেত্রে—
i. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উত্পন্ন হয়, তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান
ii. ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ
iii. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. একটি ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণের সমষ্টি—
ক. দুই সমকোণের ছোট খ. দুই সমকোণ
গ. দুই সমকোণের বড় ঘ. চার সমকোণ
৭. একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার ও উচ্চতা শূন্য (0) হলে ক্ষেত্রটি কী হবে?
ক. একমাত্রিক খ. দ্বিমাত্রিক
গ. ত্রিমাত্রিক ঘ. ঘনবস্তু
৮. তিনটি পরিমাপ দেওয়া থাকলে সেটি নিচের কোনটিকে নির্দেশ করবে?
ক. রেখা খ. তল
গ. বিন্দু ঘ. ঘনক
৯. একটি তলের দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ শূন্য (0) হলে তলটি কী নির্দেশ করবে?
ক. রেখা খ. সমতল
গ. বিন্দু ঘ. বক্রতল
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ক
-
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা