সর্বশেষ খবর
Home / শিক্ষা / ভিকারুননিসা নূন স্কুলে অনুপস্থিত ফি প্রত্যাহার
ভিকারুননিসা নূন স্কুলে অনুপস্থিত ফি প্রত্যাহার

ভিকারুননিসা নূন স্কুলে অনুপস্থিত ফি প্রত্যাহার

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের অনুপস্থিত ফি প্রত্যাহার করেছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক আদেশে অভিভাবকদের এ কথা জানিয়েছে।

এতে জানানো হয় এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে পাওয়া অনুপস্থিত ফি প্রত্যাহারের আবেদন অ্যাডহক কমিটির (অস্থায়ী পরিচালনা কমিটি) সভায় বিস্তারিতভাবে পর্যালোচনা হয়। গত ৩০ জুলাই অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত অনুপস্থিত ফি প্রত্যাহার করা হয়েছে। যা জুলাই থেকে কার্যকর হবে। সুতরাং অনুপস্থিতি ফি বাবদ অভিভাবকদের কাছ থেকে কোনো অর্থ আদায় করা হবে না।

এতে আরও বলা হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আশা করে, ভবিষ্যতে অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়মিতভাবে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

About Editor Todaynews24

Check Also

২১টি সরকারি স্কুলে শিক্ষার্থী ৫০ বা তার কম, শিক্ষার্থী না থাকায় একটি বিলুপ্ত ঘোষণা

২১টি সরকারি স্কুলে শিক্ষার্থী ৫০ বা তার কম, শিক্ষার্থী না থাকায় একটি বিলুপ্ত ঘোষণা

২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮২৪টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য।একসময় টিফিনের ঘণ্টা বাজলেই মুখর হয়ে উঠত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর পশ্চিম গাটিয়া চেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন সেই কোলাহল নেই। বিদ্যালয়টিতে শিক্ষার্থী মাত্র ২০ জন। ছয়জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে এটিই সবচেয়ে কম শিক্ষার্থীসংখ্যার বিদ্যালয়।বিদ্যালয়টির প্রধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *