সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এআই এজেন্ট নিয়ে মার্ক জাকারবার্গের ভবিষ্যদ্বাণী
এআই এজেন্ট নিয়ে মার্ক জাকারবার্গের ভবিষ্যদ্বাণী

এআই এজেন্ট নিয়ে মার্ক জাকারবার্গের ভবিষ্যদ্বাণী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর কিছু টুল স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের বিভিন্ন কাজ করে দিতে পারে। এআই এজেন্ট নামে পরিচিত এসব টুল ব্যবহার করে দৈনন্দিন বিভিন্ন কাজ সহজে করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানে নিয়মিত এআই এজেন্ট ব্যবহার করেন অনেকেই। এআই এজেন্ট ব্যবহারের পরিমাণ ভবিষ্যতে দ্রুত বাড়বে বলে মনে করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। আগামী পাঁচ বছরের মধ্যে শতকোটি মানুষ ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহার করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

গত বুধবার মেটার বিনিয়োগকারী সম্মেলনে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি, এখন থেকে পাঁচ বছর পর এমন একটি সময় আসবে, যখন শত শত কোটি মানুষের কাছে এমন ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, যা তাদের লক্ষ্য বুঝবে এবং যেকোনো ক্ষেত্রে তাদের হয়ে সার্বক্ষণিক কাজ করবে।’

জাকারবার্গের মতে, ভবিষ্যতে এআই এজেন্ট ব্যবহারকারীর লক্ষ্য ও প্রয়োজন বুঝে দিন-রাত ২৪ ঘণ্টা তাদের হয়ে বিভিন্ন কাজ করে দেবে। মানুষ যখন একাধিক এআই এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবে, তখন হোয়াটসঅ্যাপসহ মেটার অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জাকারবার্গ জানিয়েছেন, ভবিষ্যতে এআই এজেন্ট ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, পারিবারিক ও সামাজিক সম্পর্ক পরিচালনা এবং গৃহস্থালির নানা কাজে গুরুত্বপূর্ণ সহকারী হিসেবে কাজ করবে। আর তাই মেটা যে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরি করছে, সেটিই ভবিষ্যতে প্রতিষ্ঠানের নতুন পণ্য ও আয়ের প্রধান ভিত্তি হয়ে উঠবে।

সূত্র: টেক ক্র্যান্চ

About Editor Todaynews24

Check Also

বৈশ্বিক এই উষ্ণায়নের সময়ে বৃক্ষরোপণ অন্যতম সেরা কাজ

বৈশ্বিক এই উষ্ণায়নের সময়ে বৃক্ষরোপণ অন্যতম সেরা কাজ

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে ফরিদপুর বন্ধুসভা। ৩০ জুলাই দুপুরে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে একটি বকুল ও একটি কাঞ্চন ফুলের গাছ রোপণ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *