সর্বশেষ খবর
Home / সকল আপডেট / অফ-শোল্ডার লেহেঙ্গায় আগুন ঝরালেন বাণী কাপুর, ডলি জে'র কতুর কালেকশনে মুগ্ধ ফ্যাশন দুনিয়া
অফ-শোল্ডার লেহেঙ্গায় আগুন ঝরালেন বাণী কাপুর, ডলি জে'র কতুর কালেকশনে মুগ্ধ ফ্যাশন দুনিয়া

অফ-শোল্ডার লেহেঙ্গায় আগুন ঝরালেন বাণী কাপুর, ডলি জে'র কতুর কালেকশনে মুগ্ধ ফ্যাশন দুনিয়া

ফ্যাশন কখনো কখনো শুধু পোশাকের গল্প বলে না, কখনো বলে প্রকৃতি, ঐতিহ্য আর আত্মারও গল্প। ইন্ডিয়া কতুর উইক ২০২৬-এ ডলি জে”র ‘ব্রাহ্ম’ সংগ্রহ সেই গল্পই তুলে ধরল, যেখানে হিমালয়ের ব্রহ্মকমলের নীরব সৌন্দর্য মিলেছে রাজকীয় কতুরের শিল্পে।

ইন্ডিয়া কতুর উইক ২০২৬-এ এমন এক সংগ্রহ উপস্থাপন করলেন ডিজাইনার ডলি জে, যেখানে জাঁকজমকের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নীরব সৌন্দর্য, সূক্ষ্ম কারুকাজ এবং আত্মিক রূপান্তরের অনুভূতি। তার নতুন কতুর সংগ্রহ ‘ব্রাহ্ম’ অনুপ্রাণিত হয়েছে হিমালয়ের অন্যতম দুর্লভ ফুল ‘ব্রহ্মকমল’ থেকে। যে ফুল পবিত্রতা, আত্মজাগরণ এবং নতুন হয়ে ওঠার প্রতীক হিসেবে পরিচিত।

ডলি জে এই সংগ্রহের মাধ্যমে দেখাতে চেয়েছেন, সবচেয়ে গভীর পরিবর্তন অনেক সময় নিঃশব্দেই ঘটে। সেই দর্শনই প্রতিফলিত হয়েছে প্রতিটি পোশাকের নকশা, রঙ এবং কারুশিল্পে।

ব্রহ্মকমল থেকে কতুরের অনুপ্রেরণা

হিমালয়ের নির্জন পাহাড়ি পরিবেশে ফুটে ওঠা ব্রহ্মকমলকে ঘিরে রয়েছে রহস্য, আধ্যাত্মিকতা এবং পবিত্রতার দীর্ঘ ইতিহাস। সেই ফুলের নীরব বিকাশকেই রূপক হিসেবে ব্যবহার করেছেন ডলি জে।

তার ভাষায়, ‘ব্রাহ্ম’ শুধু একটি ফ্যাশন সংগ্রহ নয়; এটি নিজেকে নতুনভাবে আবিষ্কারের এক যাত্রা। প্রতিটি নকশা নারীর কোমলতা, আত্মবিশ্বাস এবং বিকাশের গল্প বলে। ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে আধুনিক নারীর সৌন্দর্যকে মিলিয়ে তিনি তৈরি করেছেন এক পরিশীলিত কতুর ভাষা।

সূক্ষ্ম কারুকাজেই ফুটে উঠল রাজকীয় সৌন্দর্য

সংগ্রহটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল নিখুঁত কারুশিল্প। সূক্ষ্ম নকশা, কাশিদাকারি সূচিশিল্প ও ট্যাসেল প্রতিটি পোশাকে এনে দিয়েছে অনন্য মাত্রা।

অনেক পোশাকেই ট্যাসেলের ব্যবহার এমনভাবে করা হয়েছে, যেন ভোরের শিশিরবিন্দু ফুলের পাপড়িতে ঝরে পড়ছে। এই সূক্ষ্ম শিল্পকর্ম পুরো সংগ্রহকে দিয়েছে স্বপ্নময় ও অপার্থিব আবহ।

বিয়ের পোশাক থেকে শুরু করে আধুনিক ককটেল পোশাক। সব ক্ষেত্রেই ডলি জে ঐতিহ্যবাহী কারুশিল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন।

রঙে ফুটে উঠল হিমালয়ের দিন-রাত

‘ব্রাহ্ম’ সংগ্রহের রঙের প্যালেটও ছিল অসাধারণ বৈচিত্র্যময়। গাঢ় লাল, অ্যান্টিক সোনালি, মাটিরঙা বাদামি, গাঢ় ওয়াইন, কোমল গোলাপি, উজ্জ্বল আইভরি, রুপালি ও উষ্ণ তামাটে রঙ মিলিয়ে যেন হিমালয়ের ভোর থেকে রাত পর্যন্ত বদলে যাওয়া প্রকৃতির এক রঙিন ক্যানভাস তৈরি হয়েছে।

এর সঙ্গে মধ্যরাতের কালো, মেরিন নীল এবং আকাশি নীলের ব্যবহার পুরো সংগ্রহে যোগ করেছে গভীরতা ও নাটকীয়তা। প্রতিটি রঙ যেন একটি নির্দিষ্ট সময়, অনুভূতি এবং পরিবেশকে প্রতিনিধিত্ব করেছে।

শোস্টপার বাণী কাপুরের মোহনীয় উপস্থিতি

এই প্রদর্শনীর শেষ আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তিনি র্যাম্পে হাজির হন গাঢ় ওয়াইন রঙের এক মনোমুগ্ধকর লেহেঙ্গায়, যা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

অফ-শোল্ডার ব্লাউজে ছিল হার্ট শেপের নেকলাইন, ঝলমলে ক্রিস্টাল অলঙ্করণ এবং সূক্ষ্ম পুঁতির কাজ। এর সঙ্গে মানানসই সাহসী হাই স্লিট স্কার্ট। যা ঐতিহ্যের সঙ্গে আধুনিক আবেদনকে একসঙ্গে তুলে ধরেছে।

তার পোশাকের সঙ্গে যুক্ত লম্বা ট্রেইন প্রতিটি স্টেপে নজর কেড়েছে। যা পুরো উপস্থিতিকে আরও ড্রামাকিট ও লাক্সারী করে তুলেছে।

পরিমিত সাজেই নজরকাড়া গ্ল্যামার

বাণী কাপুর পোশাকের জৌলুসকে প্রাধান্য দিতে গয়নায় রেখেছেন সংযম। হীরার ড্রপ দুল, ককটেল আংটি, ঢেউ খেলানো খোলা চুল এবং ডিউ ড্রপ মেকআপ তার লুককে করেছে আরও লাক্সারি।

এই সংযত স্টাইলিং প্রমাণ করে, সব সময় অতিরিক্ত অলংকার নয়, সঠিক ভারসাম্যই একটি কতুর লুককে পূর্ণতা দেয়।

ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত সংলাপ

ডলি জে বরাবরই ভারতীয় কারুশিল্পকে সমসাময়িক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার জন্য পরিচিত। ‘ব্রাহ্ম’ সংগ্রহেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

এখানে প্রতিটি পোশাক যেমন কারিগরদের নিখুঁত দক্ষতার সাক্ষ্য বহন করেছে, তেমনি আধুনিক নারীর আত্মবিশ্বাস, কোমলতা এবং স্বাধীনতার প্রতীক হিসেবেও নিজেকে তুলে ধরেছে।

সব মিলিয়ে, ইন্ডিয়া কতুর উইক ২০২৬-এ ‘ব্রাহ্ম’ শুধু একটি ফ্যাশন শো নয়, বরং প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং ভারতীয় কারুশিল্পকে এক সুতোয় গাঁথা এক নান্দনিক অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হয়ে থাকলেন বাণী কাপুর, যার রাজকীয় উপস্থিতি ডলি জে”র স্বপ্নময় সংগ্রহকে এনে দিল স্মরণীয় সমাপ্তি।

ছবি: এএফপি ও ইনস্টাগ্রাম

About Editor Todaynews24

Check Also

পদ্মায় ডুবল জাহেরার ঋণের নৌকা, নিজে বাঁচলেও স্বামী-সন্তান নিখোঁজ

পদ্মায় ডুবল জাহেরার ঋণের নৌকা, নিজে বাঁচলেও স্বামী-সন্তান নিখোঁজ

উত্তাল পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন রাজশাহীর শ্যামপুর বালুঘাট এলাকায় কাওসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *