সর্বশেষ খবর
Home / সকল আপডেট / দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান

দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান খান। তিনি এত দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এত দিন ধরে দুদকের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ খালেদ রহীম।

এ ছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

About Editor Todaynews24

Check Also

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের প্রত্যয়

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের প্রত্যয়

দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *