সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কমনওয়েল গেমসের দ্বিতীয় দিন বাংলাদেশের কে কেমন করলেন
কমনওয়েল গেমসের দ্বিতীয় দিন বাংলাদেশের কে কেমন করলেন

কমনওয়েল গেমসের দ্বিতীয় দিন বাংলাদেশের কে কেমন করলেন

গতকাল স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠেছে ২৩তম কমনওয়েলথ গেমসের। আজ গেমসে দ্বিতীয় দিনে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন ৫৫ কেজি ওজন শ্রেণির রাউন্ড অব ৩২-এ সোলোমন দ্বীপপুঞ্জের তেতেকানা ক্লিনটনকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার রাকিব মুখোমুখি হবেন পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোর। বাংলাদেশের বক্সার রুহিন রেজা রিংয়ে নামবেন আগামীকাল, অন্য বক্সার যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস নামবেন ২৭ জুলাই।

আজ সাঁতারে ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ইসলাম ২৬.৫৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন। তবে এটি তাঁর ক্যারিয়ার–সেরা টাইমিং। গত বছর মালয়েশিয়ান ওপেনে সামিউলের টাইমিং ছিল রেকর্ড ২৬.৮৩ সেকেন্ড। প্রতিযোগিতায় ৪০ জন সাঁতারুর মধ্যে ১৯তম হয়েছেন সামিউল।

সেমিফাইনালে উঠতে প্রয়োজন ছিল অন্তত ১৮তম হওয়া, কিন্তু অল্পের জন্য তা আর হয়ে ওঠেনি। ১৮তম হওয়া ঘানার আবেইকু জ্যাকসন সময় নিয়েছিলেন ২৬.৪৮ সেকেন্ড। সামিউলের ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট ২৭ জুলাই, ৫০ মিটার বাটারফ্লাই ২৮ জুলাই।

হিটে বাদ পড়েছেন সুকুমার রাজবংশী

সাঁতারের হতাশ করেছেন আরও দুই বাংলাদেশি সোনিয়া আক্তার ও সুকুমার রাজবংশী। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া নিজের হিটে সপ্তম হয়েছেন, সময় নেন ৩২.৭১ সেকেন্ড। ৫২ জন সাঁতারুর মধ্যে তাঁর অবস্থান ৫১তম। এটি অবশ্য তাঁর সেরা টাইমিং নয়।

২০২২ সালে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনিয়া ৩২.২৬ সেকেন্ড সময় নিয়ে ক্যারিয়ার–সেরা টাইমিং গড়েছিলেন। রোববার ১০০ মিটার ফ্রিস্টাইলে নামবেন কুষ্টিয়ার মেয়ে।

অন্যদিকে, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সুকুমার রাজবংশী নিজের হিটের তিন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় হয়েছেন ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে। তবে ৪২ জনের মধ্যে ৩৯তম হয়েছে বাংলাদেশের এই সাঁতারু। রোববার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নামবেন সুকুমার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিমন্যাস্টিকসের দলগত ও ব্যক্তিগত বাছাইপর্বে চার দলের মধ্যে শিশির আহমেদ, রাজিব চাকমা ও আবু সাঈদকে নিয়ে গড়া বাংলাদেশ ১৬১.৩৫ স্কোর করে দ্বিতীয় স্থানে ছিল।

About Editor Todaynews24

Check Also

স্পেনের ডিফেন্ডার শোনালেন ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প

ফুটবলারদের একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো। আশির দশকে শুরু হয়ে দুই হাজার সালের আগ পর্যন্ত এই ট্রেন্ড ছিল। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *