সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / রাষ্ট্রপতির পদত্যাগের পর তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি এবি পার্টির
রাষ্ট্রপতির পদত্যাগের পর তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি এবি পার্টির

রাষ্ট্রপতির পদত্যাগের পর তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি এবি পার্টির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি বলেছে, শুধু পদত্যাগ নয়, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচারও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে বিএনপির ভূমিকারও সমালোচনা করেছে এবি পার্টি।

মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর এক বিবৃতিতে এ কথা বলেন এবি পার্টির নেতারা। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানের পর ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ করা উচিত ছিল। কিন্তু বিএনপি শুরু থেকেই সে অবস্থানে ছিল না। তাঁদের দাবি, শেখ হাসিনার সরকার পতনে ছাত্র-জনতার সময় লেগেছিল ৩৬ দিন, অথচ ‘ফ্যাসিবাদের অংশীদার’ রাষ্ট্রপতিকে সরাতে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির লেগেছে ১৫৮ দিন।

মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ব্যাংকের অর্থ লুটপাট ও পাচারের অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবি পার্টির নেতারা।

About Editor Todaynews24

Check Also

তরুণীর সঙ্গে গাজী নজরুলের বিয়ে ‘অনৈতিক নয়, অসামাজিক’

তরুণীর সঙ্গে গাজী নজরুলের বিয়ে ‘অনৈতিক নয়, অসামাজিক’

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক বলেন, ওই তরুণীর আবদারের মুখে গাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *