Wednesday , 11 February 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / আইন ও বিচার / শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তারা।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তৎকালীন বিডিয়ারের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ, কর্নেল মুজিবুর হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ ১৫-২০ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর পিলখানায় বিদ্রোহের এই ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।

About Editor Todaynews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *