সর্বশেষ খবর
Home / বিনোদন / মিঠুনের অসুস্থতা নিয়ে মুখ খুললেন ছেলে মিমো

মিঠুনের অসুস্থতা নিয়ে মুখ খুললেন ছেলে মিমো

গত শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মিঠুন চক্রবর্তীর একটি ছবি। যেখানে মিঠুনকে দেখা গিয়েছিল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। হঠাৎই রটে গেল মিঠুন চক্রবর্তী নাকি অসুস্থ! এই খবর পাওয়া মাত্র অনুরাগীরা মিঠুন চক্রবর্তীর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু মিঠুনের কী হয়েছিলো তা তখন জানা যায়নি।

এবার মিঠুন চক্রবর্তীর অসুস্থতা নিয়ে মুখ খুললেন খোদ মিঠুনপুত্র মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী।

সম্প্রতি মিঠুনের ছেলে মিমো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কিডনিতে স্টোনের কারণেই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি হতে হয়েছিল। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।’

1651487851_mimoh-1

শনিবারে মিঠুনের হাসপাতালে শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। এই ছবিটি শেয়ার করেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা থেকে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। তবে অনেকের দাবি মিঠুনের এই ছবি পুরনো।

মিঠুনপুত্র মিমোর কথায়, মিঠুন এখন ভাল আছেন!

About todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *