Home / জাতীয় / রাজনীতি / লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে পৌঁছেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মা‌লেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা।

লন্ডনে অবস্থানকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে অংশ নেবেন তিনি।’

বিএনপির মহাসচিব, সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডন এসেছিলেন।

শনিবার স্থানীয় সময় রাতেই বিএনপির শীর্ষ পর্যায়ের এই দুই নেতার একান্তে বৈঠক করার কথা। বৈঠকে দেশের সাম্প্রতিক পটপরিবর্তন, বর্তমান পরিস্থিতি ও দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্রের অবশিষ্ট থাকে না: আখতার হোসেন

দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্রের অবশিষ্ট থাকে না: আখতার হোসেন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা দলীয় পদধারী দাবি করে এর কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় পদধারী নেতা-কর্মীদের নিয়োগ দেয়, তাহলে দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *