সর্বশেষ খবর
Home / জাতীয় / ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত

৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ই্ইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি উইং) মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে।

এর আগে কখনোই ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ইউরোপের ২০ দেশের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে এবং ৭ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন।

About Editor Todaynews24

Check Also

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করতে চায় ইসি

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করতে চায় ইসি

এখন এসব সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। তবে তাদের সুপারিশ আমলে নেওয়া হবে কি না, সেটা সরকারের সিদ্ধান্ত। সরকার এসব সুপারিশ আমলে নিলে আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *