সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / রাজধানীর সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা
রাজধানীর সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকায় পলাশের ওপর হামলা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। তিনি সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পলাশের প্রতিবেশী মো. হীরা প্রথম আলোকে বলেন, পলাশ পেশায় প্রাইভেট কারের চালক ও স্থানীয় বিএনপির কর্মী ছিলেন। রাতে তিনি চায়ের দোকানে বসা ছিলেন। পূর্বশত্রুতার জেরে একই এলাকার রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। এতে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বুকেও দুটি আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. হীরার অভিযোগ, কয়েক দিন আগে সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা চুরি করেন সবুজ। পলাশ সেই রিকশা উদ্ধার করতে গেলে সবুজের সঙ্গে তর্কবিতর্ক হয়। ওই ঘটনার জেরে তাঁর ওপর এই হামলা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

About Editor Todaynews24

Check Also

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

সোমবার ভোররাতে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দূর থেকে একটি কাপড়ের দলায় কেরোসিন বা পেট্রলজাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে সেটি স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *