সর্বশেষ খবর
Home / জাতীয় / হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে দুদক
ছবি : সংগৃহীত

হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে দুদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আটটি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের নিয়মিত বৈঠকে পৃথক দুটি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি অভিযোগে ৫৯ হাজার কোটি টাকা এবং অন্যটিতে ২১ হাজার কোটি টাকা দুর্নীতির ঘটনা উল্লেখ করা হয়েছে।

এর আগে, হাইকোর্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছিল। গত রবিবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল।

গত ৩ সেপ্টেম্বর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টে রিট আবেদন করে। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়।

 

About Editor Todaynews24

Check Also

ভিপি নুরের জ্ঞান ফিরেছে, আইসিইউতে চিকিৎসাধীন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *