সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কলাবাগানে ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, জামাতা আটক
কলাবাগানে ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, জামাতা আটক

কলাবাগানে ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, জামাতা আটক

রাজধানীর কলাবাগান এলাকায় ‘পারিবারিক কলহের’ জেরে মা–মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা হৃদয় ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। কলাবাগান থানা–পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সকালে হৃদয় ও তাঁর স্ত্রী ফারজানার মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে ফারজানার মা ফিরোজা মেয়ের পক্ষ নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় হৃদয় তাঁর স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ফারজানা মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক প্রথম আলোকে বলেন, ঘটনার পর হৃদয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে ওসি ফজলে আশিক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে রাতে স্ত্রী ফারজানাকে নিয়ে শ্বশুরবাড়িতে যান হৃদয়। আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হৃদয় ও ফারজানার বাড়ি শরীয়তপুরে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

About Editor Todaynews24

Check Also

যুবদল নেতা হত্যা মামলার দুই আসামিসহ ৪ জন গ্রেপ্তার: এসপি মাসুদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার দুই আসামিকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই দিনে জেলার পৃথক দুটি অভিযানে আরও দুই হত্যা মামলার আসামিকে আটক করা হয়েছে। এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি এবং একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *