সর্বশেষ খবর
Home / Uncategorized / স্বর্ণের দাম বাড়ল বাংলাদেশে, ২২ ক্যারেট ভরি এখন ২ লাখ ৫০ হাজার টাকা

স্বর্ণের দাম বাড়ল বাংলাদেশে, ২২ ক্যারেট ভরি এখন ২ লাখ ৫০ হাজার টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিরতারই প্রতিফলন।

সবশেষ গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

About admin

Check Also

নির্মাতার বিরুদ্ধে অভিযোগ আইশা খানের

তরুণ অভিনয়শিল্পী আইশা খান। শুরুটা মডেলিং দিয়ে হলেও নিয়মিত অভিনয় করছেন বছর কয়েক হলো। এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *