সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সদস্যকে বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শের আলীকে বহিষ্কার করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সদস্যকে বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শের আলীকে বহিষ্কার করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, তাঁর ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে ক্যাম্পাসে অবস্থানকালে শের আলী মারধর করেন।

অভিযোগের বিষয়ে শের আলী বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছি। প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। অভিযোগে যে হামলা ও হেনস্তার কথা বলা হয়েছে, তা সঠিক নয়।’

About Editor Todaynews24

Check Also

টিএসসিতে ‘ফিমেল জোন’ উদ্বোধন ঘিরে আলোচনা-সমালোচনা

টিএসসিতে ‘ফিমেল জোন’ উদ্বোধন ঘিরে আলোচনা-সমালোচনা

বৃহস্পতিবার টিএসসি ক্যাফেটেরিয়ায় খাবারের নতুন মেনুর পাশাপাশি ‘ফিমেল জোন’ উদ্বোধন করা হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্যাম্পাসজুড়ে ভিন্নমত দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *