সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সড়ক দুর্ঘটনায় হতাহত কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান ঢাকার
সড়ক দুর্ঘটনায় হতাহত কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান ঢাকার

সড়ক দুর্ঘটনায় হতাহত কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান ঢাকার

সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনের যৌথ সভাপতির দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জবাবদিহি আরও জোরদারের আহ্বান জানান।

মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ অধিবেশনে শেখ রবিউল আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অধিবেশনে তিনি বলেন, শুধু প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সড়ক পরিবহনব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় ও জবাবদিহির কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জাতিসংঘের এই বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতির দায়িত্ব পালনকে সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

একঝলক (২২ জুলাই ২০২৬)

একঝলক (২২ জুলাই ২০২৬)

কাজীবাছা নদীতে জাল টেনে নৌকায় তুলছেন জেলেরা। জালে ধরা পড়ছে নানা ধরনের মাছ। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২২ জুলাইসকালের বৃষ্টিতে ভিজে পিলারের ওপর বসে পালক ঝেড়ে শুকিয়ে নিচ্ছে তিন শালিক। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২২ জুলাইকাপ্তাই হ্রদের পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। কাদাপানি মাড়িয়ে ছাতা ও বইয়ের ব্যাগ নিয়ে গন্তব্যে ছুটছে শিশুটি। সাধনাপুর, রাঙামাটি, ২২ জুলাইগ্রামের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *