সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সড়কে শৃঙ্খলা ও আইন সংশোধনের দাবিতে ভিএআরএসের মানববন্ধন
সড়কে শৃঙ্খলা ও আইন সংশোধনের দাবিতে ভিএআরএসের মানববন্ধন

সড়কে শৃঙ্খলা ও আইন সংশোধনের দাবিতে ভিএআরএসের মানববন্ধন

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মোটরযান–সংক্রান্ত কয়েকটি আইন ও নীতিমালা সংশোধনের দাবিতে আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন করেছে ভেহিকেল অ্যালায়েন্স ফর রোড সেফটি (ভিএআরএস)। এই কর্মসূচিতে বিভিন্ন কার কমিউনিটি, বাইক কমিউনিটি ও সচেতন নাগরিকেরা অংশ নিয়েছেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভিএআরএস জানায়, আজ বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে সড়কে অবৈধ যানবাহন উচ্ছেদ ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের পাঠ্যক্রমে ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

মোটরযান ব্যবস্থাপনার বিষয়ে ভিএআরএসের দাবির মধ্যে রয়েছে—‘আয়কর আইন, ২০২৩’ ও ‘অর্থ আইন, ২০২৬’-এর অধীনে মোটরযানের ওপর অগ্রিম আয়করের বাধ্যবাধকতা বাতিল করে সংশ্লিষ্ট ধারা সংশোধন, অতিরিক্ত পরিশোধ করা অগ্রিম আয়কর ফেরতের (রিফান্ড) বিধান কার্যকর করা, একাধিক গাড়ির মালিকের ওপর আরোপিত ‘পরিবেশ সারচার্জ’ বাতিল, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ফিটনেস নির্ধারণে বয়সের পরিবর্তে শুধু বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তি গ্রহণ এবং নিরাপত্তা ও পরিবেশের ক্ষতি না হলে যানবাহনের পরিবর্তন (মডিফিকেশন) অনুমোদনের ব্যবস্থা করা। পাশাপাশি এ বিষয়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী অনুমোদন প্রক্রিয়া কার্যকর করতে বিআরটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

About Editor Todaynews24

Check Also

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। ২৪ জুলাই সন্ধ্যায় বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন। বিস্তারিত ভিডিওতে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *