সর্বশেষ খবর
Home / মৃত / রামপুরা এলাকা থেকে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামপুরা এলাকা থেকে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর রামপুরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম বর্ষা আক্তার (২৪)। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নিহত এই তরুণীর খালা গণমাধ্যমকে বলেন, সকালে বিথীকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। বিকেলে এসে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে দেখি ওড়না পেঁচিয়ে ঘরের গ্রিলের সঙ্গে ঝুলে আছে বিথী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর মরদেহ ঢামেক কলেজের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে ঝগড়া করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিথী।

About Editor Todaynews24

Check Also

দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ , আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

আজকের খবর | Today News 24| চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকায় অবস্থিত ‘খানবাড়ি’ নামের একটি বহুতল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *