সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন আফছার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল হক (৪০)। তাঁদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায়। এই নৌকায় জিয়ারুলের মা জাহেরা বেগমও (৫৫) ছিলেন। নৌকা ডুবে গেলে তিনি ভেসে যাচ্ছিলেন। তখন নৌকা নিয়ে স্থানীয় মাঝিরা তাঁকে উদ্ধার করেন। একইভাবে আরও পাঁচজনকে উদ্ধার করে তীরে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকা থেকে ঝাউগাছ কেটে নৌকায় নিয়ে আসছিলেন আটজন যাত্রী। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে ঢেউয়ে দুলতে দুলতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।

তীরে উঠে জিয়ারুলের মা জাহেরা বেগম আহাজারি করছিলেন। ছেলের উদ্দেশে বারবার বলছিলেন, ‘আমার বাপ নাই, আমার বাপ নাই! তোমাহারকে বলছি, আমার বাপ নাই!’ লোকজন তাঁকে বোঝাচ্ছেন, তাঁদের পাওয়া গেছে কিন্তু তিনি কিছুতেই মানতে পারছেন না। কেঁদেই চলেছেন।

নিখোঁজ জিয়ারুলের মা জাহেরা বেগম ছেলেকে হারিয়ে আহাজারি করতে থাকেন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে

নৌকাটি ডুবতে দেখে পদ্মা গার্ডেন এলাকায় নদীর তীরে অপেক্ষমাণ অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তাঁদের তাৎক্ষণিক সহায়তায় পানিতে হাবুডুবু খেতে থাকা আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যান আফছার আলী ও তাঁর ছেলে জিয়ারুল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে ও নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

নিখোঁজ দুজনকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক। তিনি বলেন, ‘আমাদের ছয়জন ডুবুরি আছেন। তাঁরা পানির নিচে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌকা নিয়েও নদীতে চোখ রাখা হচ্ছে।’ দুজনকে উদ্ধার করতে সন্ধ্যা পর্যন্ত তাঁদের অভিযান চলবে বলেও তিনি জানান।

About Editor Todaynews24

Check Also

মধুমতি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মধুমতি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

গতকার মঙ্গলবার ৯৮তম পর্ষদ সভা মধুমতি ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *