সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি নির্মাণাধীন ১০ তলা ভবনটিতে থাকতেন।আহত শুরুজ শেখকে ঢাকা মেডিকেল কলেজ…

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি নির্মাণাধীন ১০ তলা ভবনটিতে থাকতেন।

আহত শুরুজ শেখকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী সোহেল রানা। তিনি জানান, নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় তৃতীয় তলা থেকে শুরুজ শেখ পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

‘বর্ষা বিপ্লবের গানে’ জুলাই উদ্‌যাপন

‘বর্ষা বিপ্লবের গানে’ জুলাই উদ্‌যাপন

কনসার্টে একে একে গান পরিবেশন করেন ঋআজ মোর্শেদ ও তাঁর দল, নাহিদ অ্যান্ড ম্যাজিশিয়ানস, র‍্যাপার তাহমীদ, পারশা মাহজাবীন, এভয়েড রাফা, আরবোভাইরাস ও কুঁড়েঘর। গান শুনতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় করেছিলেন হাজারো মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *