সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মৃত্যুর আগে কী খেয়েছিলেন ম্যারাডোনা, সাক্ষ্য দেবেন আর্জেন্টিনার দলের পুষ্টিবিদ
মৃত্যুর আগে কী খেয়েছিলেন ম্যারাডোনা, সাক্ষ্য দেবেন আর্জেন্টিনার দলের পুষ্টিবিদ

মৃত্যুর আগে কী খেয়েছিলেন ম্যারাডোনা, সাক্ষ্য দেবেন আর্জেন্টিনার দলের পুষ্টিবিদ

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে চলা বহুল আলোচিত মামলায় এবার সাক্ষ্য দিতে যাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বর্তমান পুষ্টিবিদ লুসিয়ানো স্পেনা। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে কিংবদন্তি ফুটবলারের বাড়িতে গিয়েছিলেন তিনি। সে অভিজ্ঞতাই আজ সোমবার আদালতে তুলে ধরবেন স্পেনা।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে লুসিয়ানো স্পেনাকে সাক্ষ্য দিতে ডেকেছেন আদালত।

২০২০ সালের ১৮ নভেম্বর চিকিৎসক পেদ্রো দি স্পানিয়ার সঙ্গে ম্যারাডোনার বাড়িতে গিয়েছিলেন স্পেনা। দি স্পানিয়াও এ মামলার অভিযুক্ত ব্যক্তিদের একজন। বিচারপ্রক্রিয়ায় উঠে এসেছে, জীবনের শেষ দুই সপ্তাহে ম্যারাডোনা কোনো নির্দিষ্ট খাদ্যতালিকা অনুসরণ করেননি।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, শারীরিক অবস্থা নাজুক থাকা সত্ত্বেও ম্যারাডোনা ওই সময়ে চর্বিযুক্ত মাংসের ওসো বুকো স্টু এবং রসুন ও ব্রকলি দিয়ে রান্না করা চিংড়িও খেয়েছিলেন। অভিযোগ, ১৩ নভেম্বর এসব খাবার খাওয়ার পরই বদহজম, বমি ও শারীরিক অস্বস্তিতে ভুগেছিলেন তিনি।

বিচারপ্রক্রিয়ায় এ ঘটনাও গুরুত্ব পেয়েছে। কারণ, চিকিৎসক পেদ্রো দি স্পানিয়া ও হোম কেয়ার সমন্বয়কারী ন্যান্সি ফরলিনির পরামর্শ সত্ত্বেও সেদিন ম্যারাডোনার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়নি। ফরলিনিও মামলার অভিযুক্ত ব্যক্তিদের একজন।

আর্জেন্টিনা জাতীয় দলের পুষ্টিবিদ লুসিয়ানো স্পেনা

আদালতে জমা দেওয়া নার্সিং নথি বলছে, মৃত্যুর আগের কয়েক দিনে ম্যারাডোনার ক্ষুধা প্রায় চলে গিয়েছিল। তিনি খুব সামান্যই খেতেন। ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যুর আগে তাঁকে শেষবারের মতো হ্যাম ও চিজ স্যান্ডউইচ খেতে দেওয়া হলেও সেটিও খেতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

গত মাসের শেষ দিকে স্পেনার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। তবে সে সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁর সাক্ষ্য পিছিয়ে দেওয়া হয়। বিশ্বকাপ শেষে এবার তিনি আদালতে হাজির হয়ে ম্যারাডোনার জীবনের শেষ সপ্তাহের পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরবেন।

About Editor Todaynews24

Check Also

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বরত তৎকালীন ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বরত তৎকালীন ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিস্তারিত ভিডিওতে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *