সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বের হয়েছিল কিশোর, পরদিন লেকে মিলল মরদেহ
মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বের হয়েছিল কিশোর, পরদিন লেকে মিলল মরদেহ

মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বের হয়েছিল কিশোর, পরদিন লেকে মিলল মরদেহ

খুলনায় একটি আবাসিক এলাকার লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের হরিণটানা থানার কেডিএ ময়ূরী আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই কিশোরের নাম সোয়াইব (১৩)। সে সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং বয়রা এলাকার ফজলুল উলুম বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি আজ প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোয়াইব সাঁতার জানত না। গতকাল বুধবার বিকেলে ঘোরার জন্য সে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে লেকের পানিতে লাশটি ভাসতে দেখেন লোকজন।

কিশোরের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান।

About Editor Todaynews24

Check Also

শুধু শাস্তির মাধ্যমে অপরাধের নির্মূল সম্ভব নয় : সিরাজুল ইসলাম চৌধুরী

শুধু শাস্তির মাধ্যমে অপরাধের নির্মূল সম্ভব নয় : সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু শাস্তির মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব নয়; বরং যেসব সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়, সমাজকে সেসব বিষয়ের সুরাহা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *