সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ
মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষের টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাব পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা সূত্রে জানা যায়, আজ বেলা ৩টা ৫৫ মিনিটে সদর থানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০–১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাব পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সদর স্টেশনের কর্মকর্তা আদম আলী বলেন, কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ৩–৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় থানার অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।

ওসি মনির হোসেন বলেন, থানায় অফিস কক্ষ থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর খবর পান, তাঁর অফিস কক্ষে আগুন লেগেছে। অফিস গিয়ে দেখেন কক্ষের ভেতরে টিভি, এসি এবং অফিসের বিভিন্ন আসবাব আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

About Editor Todaynews24

Check Also

বাংলাদেশে শুরু হচ্ছে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট

বাংলাদেশে শুরু হচ্ছে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট

বিয়ার ইনোভেশন এক্সপোতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *