সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মাছের হাটে ব্যস্ত দিন
মাছের হাটে ব্যস্ত দিন

মাছের হাটে ব্যস্ত দিন

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজারে প্রতিদিনই বসে নানান ধরনের মাছের পসরা। সপ্তাহের অন্য দিনের তুলনায়  শুক্রবার ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকে বেশি। মাছের দরদাম, ছোট মাছের কদর আর মাছ কেটে নেওয়ার ব্যস্ততায় বাজারজুড়ে থাকে প্রাণচাঞ্চল্য। ক্রেতা-বিক্রেতার সেই কর্মচঞ্চল মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।

এজিবি কলোনির মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বিক্রির জন্য বসেছেন বিক্রেতারা। ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা
চলছে ক্রেতা–বিক্রেতার মধ্যে ইলিশের দরদাম
দেশি মাছের পাশাপাশি বাজারে আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও
বড় মাছের পাশাপাশি দেশি ছোট মাছের চাহিদা বেশি
ছোট মাছ কিনছেন এই ক্রেতা
বিক্রির জন্য বিভিন্ন ধরনের দেশীয় মাছ সাজিয়ে রাখা হয়েছে
বড় আকারের বিভিন্ন মাছ
সারি করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের মাছ
মাছের বাজারে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা
মাছ কিনে তা কেটে নিচ্ছেন ক্রেতারা

About Editor Todaynews24

Check Also

বেসরকারিভাবে জ্বালানি আমদানির নীতিমালা হচ্ছে

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের জন্য নতুন একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হওয়ায় সরকারের অবস্থান স্পষ্ট করে একটি প্রেস রিলিজ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *