ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেনারেল সার্ভিসেস ডিভিশনের জন্য ‘অফিসার, সেফটি অ্যান্ড সিকিউরিটি’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি।
পদের নাম: অফিসার, সেফটি অ্যান্ড সিকিউরিটি।
গ্রেড: ওজি-১।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা (ব্যাংক, গ্রুপ অব কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার)।
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। (ফায়ার সার্ভিস থেকে ছয় মাসের ‘ফায়ার সেফটি ম্যানেজার কোর্স’ করা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে)।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, ফায়ার সেফটি ও সিসিটিভি সিস্টেম পরিচালনায় ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের নির্ধারিত ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬।