সর্বশেষ খবর
Home / জাতীয় / শিল্প ও সাহিত্য / বিপিএএমইএর নির্বাচন ১ আগস্ট, সভাপতি পদে দুই প্রার্থী
বিপিএএমইএর নির্বাচন ১ আগস্ট, সভাপতি পদে দুই প্রার্থী

বিপিএএমইএর নির্বাচন ১ আগস্ট, সভাপতি পদে দুই প্রার্থী

বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন পরিচালক নির্বাচিত করতেও ভোট দেবেন সদস্যরা। এরই মধ্যে সংগঠনের ৬ জন সহসভাপতি ও ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খবর বিজ্ঞপ্তি

নির্বাচন বোর্ডের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঐক্য পরিষদের প্যানেল লিডার মো. শাহরিয়ার এবং ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক পদে ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন বশির আহমেদ (প‍্যাম কমপ্লেক্স), মোহাম্মদ সায়েম উদ্দিন (হাই স্পিড প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ), বেলাল উদ্দিন (ব্লু প্যাক লিমিটেড), মো. ফজলুল করিম (সাহেদ) (সুফি ডাইং অ্যান্ড অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ) ও আবুল ফজল মো. ইবনুল হাসান (হাসান ট্রিমস অ্যান্ড অ্যাকসেসরিজ)।

চট্টগ্রাম অঞ্চল থেকে ঐক্য পরিষদের বাইরে একমাত্র প্রার্থী হলি ইলাস্টিকের পরিচালক মো. ফজলে এলাহী। তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলেও মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করেনি। ফলে পাঁচটি পরিচালক পদেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রথম সহসভাপতি (চট্টগ্রাম) শাহজাদা মাহমুদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি পদে মো. মনিরুজ্জামান মোল্লা, দ্বিতীয় সহসভাপতি পদে জাহির উদ্দিন আলমগীর, অর্থবিষয়ক সহসভাপতি পদে সাইফুল ইসলাম (সবুজ) এবং সহসভাপতি পদে জহির উদ্দিন মো. বাবর ও কাজী ফাহাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে ঐক্য পরিষদের প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মো. শাহরিয়ার প্যানেলের ১১ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, গত নির্বাচনে দেওয়া ২১ দফা প্রতিশ্রুতির মধ্যে ২০টি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও সংগঠনের উন্নয়নে সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতি কাজী ফাহাদ বলেন, সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিএএমইএ) রাখা হয়েছে। কারণ, সদস্যপ্রতিষ্ঠানগুলো এখন শুধু পোশাকশিল্প নয়, বিভিন্ন শিল্পের জন্য প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য উৎপাদন করছে। তাই সংগঠনের নাম থেকে ‘গার্মেন্টস’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।

নির্বাচন বোর্ডের নোটিশ অনুযায়ী, ১ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দুটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হবে। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৫ এবং চট্টগ্রামে দক্ষিণ খুলশীর বিজিএমইএ ভবনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সংশ্লিষ্ট কেন্দ্রেই গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

About Editor Todaynews24

Check Also

অ্যাপল-ইনটেল-এআই যন্ত্রাংশের নকশা এখন দেশেই তৈরি হচ্ছে

অ্যাপল-ইনটেল-এআই যন্ত্রাংশের নকশা এখন দেশেই তৈরি হচ্ছে

বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যাপল, ইনটেল ও স্যামসাংয়ের মতো কোম্পানিগুলোর বিভিন্ন পণ্যের যন্ত্রাংশের নকশা তৈরি করছেন বাংলাদেশি প্রকৌশলীরা। ফলে দেশের বাইরে যুক্তরাষ্ট্র, জার্মানি ও মালয়েশিয়ায় অবস্থিত নিজস্ব কার্যালয় থেকে বিদেশি প্রতিষ্ঠানের চাহিদা মেটাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। তাই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এখন দেশীয় এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায়। তবে এ জন্য সহজ বিনিয়োগ পরিবেশ ও নীতিসহায়তা চান দেশের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *