সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বনিবনা
বনিবনা

বনিবনা

আমাকে দেখলে ফুঁস করে ওঠে নিরীহ লাউয়ের ডগা,

কিরিচের মতো চঞ্চু শাণায় বিলে বিলে কানিবগা!

আমাকে দেখলে সাদা মেঘগুলো রেগেমেগে হয় কালো,

থুতু হয়ে ঝরে বৃষ্টির ফোঁটা, বিদ্যুতে ঝাড়ে ঝালও।

প্রেমকেলিরত পাখিকে দেখেছি সহসা থমকে যেতে,

ফড়িঙেরা খেলে ব্যঙ্গনৃত্য যদি যাই ধানখেতে।

আমাকে দেখলে মুখ ভার করে চেয়ে থাকে তাজা ফুল,

ঘেন্নাবশত গান ভুলে যায় প্রগলভ বুলবুল।

আমাকে দেখেই পাহাড় হয়েছে এত বেশি নিশ্চল,

সাগরের পাড়ে বেড়াতে গেলেও তেড়ে আসে ক্রূর জল।

আমাকে চিনেছে আকাশ-বাতাস, পৃথিবীর ধূলিকণা,

আমি দুর্বাসা কারও সাথে তাই নাই কোনো বনিবনা।

About Editor Todaynews24

Check Also

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চাই, কীভাবে শুরু করব

আয়কর রিটার্ন জমার মৌসুম শুরু হয়েছে। গতবারের মতো এবারও সব করদাতাকে অনলাইনে রিটার্ন দিতে হবে। কিছু ব্যতিক্রম ছাড়া এখন আর কর কার্যালয়ে গিয়ে রিটার্ন দেওয়া যাবে না। তাই অনলাইন রিটার্নই একমাত্র ভরসা। বর্তমানে সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। গতবার ৪৫ লাখের বেশি টিআইএনধারী অনলাইনে রিটার্ন দিয়েছেন।কীভাবে শুরু করবএবার আপনাকে অনলাইনে রিটার্ন দিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *