বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীবন্দরকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। কারণ, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। এর ফলে দেশের সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।