স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মী নিয়োগের ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঘুষ সিন্ডিকেটে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি অধিদপ্তরের পরিবহণ কর্মকর্তা হাফিজ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন ঘুষ বাণিজ্যের মূল হোতা ঠিকাদার প্রতিষ্ঠান পিমা অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন দুলাল।