সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির
ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির

ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গের অভিযোগ করেছিল মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার। অভিযোগটি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এ কথা জানিয়েছেন আইওসির এক মুখপাত্র।

বার্তা সংস্থা এএফপিকে সংস্থাটির মুখপাত্র জানান, ফেয়ারস্কয়ারের অভিযোগ ছিল, ‘ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিক সমর্থন দিয়ে বারবার আইওসির রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভেঙেছেন।’

এ নিয়ে আইওসি মুখপাত্র বলেন, ‘আইওসির নৈতিকতা কমিশন ফেয়ারস্কয়ারের অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। কমিশন লক্ষ করেছে যে অলিম্পিক চার্টার অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক ফেডারেশন (আইএফ) তাদের শাসনব্যবস্থায় স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখে। এ অভিযোগ আইওসি নৈতিকতা কমিশনের এখতিয়ারের বাইরে।’

বিশ্বকাপ ফাইনালে পদক দেওয়ার সময় ইনফান্তিনো ও ট্রাম্প

ইনফান্তিনোসহ অলিম্পিক সংস্থার প্রায় এক শ সদস্যকে যে শপথ নিতে হয়, তাতে ‘বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে’ থেকে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। অলিম্পিক চার্টারেও এ নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের আহ্বানে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠকে ইনফান্তিনোর উপস্থিতি নিয়ে সৃষ্ট বিতর্কও খারিজ করে দিয়েছিল আইওসি। ওই বৈঠকে ট্রাম্পের দুই মেয়াদের প্রতীক হিসেবে ‘ইউএসএ’ ও ‘৪৫-৪৭’ লেখা একটি লাল টুপি পরেছিলেন ফিফাপ্রধান।

গত ফেব্রুয়ারিতে আইওসির এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আইওসির সঙ্গে ফিফার যোগাযোগ রয়েছে। আমরা বুঝতে পেরেছি যে ফিফা ফুটবলকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের গাজায় খেলাধুলাকেন্দ্রিক পুনর্বাসন এবং বিনিয়োগ কর্মসূচিকে সহায়তা করছে। এর মধ্যে রয়েছে ক্রীড়া অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও এলিট খেলোয়াড় তৈরির প্রস্তাব। এটি একটি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের ভূমিকার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

গত ডিসেম্বরে ট্রাম্পকে নিজেদের প্রথম ‘শান্তি পদক’ দেয় ফিফা। ফিফা সভাপতি সে সময় বলেছিলেন, বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রচারে মার্কিন প্রেসিডেন্টের ‘ব্যতিক্রমী ও অসাধারণ’ কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়েছে।

উত্তর আমেরিকা মহাদেশে বিশ্বকাপ চলাকালে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি ফিফা তুলে নেওয়ার আগে তিনি সংস্থাটির সভাপতি ইনফান্তিনোকে ফোন করেন।

About Editor Todaynews24

Check Also

বর্তমান প্রজন্মের সংবেদনশীল ছেলেমেয়েদের তির্যক সমালোচনা করা যাবে না

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *