সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / ফরহাদ মজহারের বক্তব্যের প্রতিবাদ জামায়াতে ইসলামীর
কবি, কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহারের ‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে’—এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ধরনের মন্তব্য ‘অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি…

ফরহাদ মজহারের বক্তব্যের প্রতিবাদ জামায়াতে ইসলামীর

কবি, কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহারের ‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে’—এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ধরনের মন্তব্য ‘অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন, তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমি জনাব ফরহাদ মজহারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।’

বিবৃতিতে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ওপর ‘জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যাযজ্ঞ’ চালিয়েছে। তাঁর ভাষ্য, ওই সময়ে জামায়াতে ইসলামী বৈরী রাজনৈতিক পরিবেশেও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে। এ আন্দোলনের কারণে দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং হাজারো নেতা-কর্মী আহত, পঙ্গুত্ববরণ ও কারাবরণের শিকার হয়েছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরেুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।

About Editor Todaynews24

Check Also

হাসিনার বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

হাসিনার বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

হাসিনার বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *