সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পিএসসির অধীনে দুটি মন্ত্রণালয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৬
পিএসসির অধীনে দুটি মন্ত্রণালয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৬

পিএসসির অধীনে দুটি মন্ত্রণালয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৬

দুটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট পদসংখ্যা ১৬। আবেদনের শেষ তারিখ আগামী ২৫ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: নৌ স্থপতি

পদসংখ্যা: ১ (অস্থায়ী)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচারে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি।

শিপিং বা বাণিজ্যিক নৌপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৯ম গ্রেড বা সমমানের কোনো পদে অন্যূন ৫ বছরের অথবা অন্য কোনো বিষয়ে ৯ম গ্রেড বা সমমানের কোনো পদে অন্যূন ৭ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড

(গ্রেড–৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

২. পদের নাম: সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার

পদসংখ্যা: ১৫ (স্থায়ী)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যশিক্ষা ব্যুরো।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ বা ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড

২৯,০০০-৬৩,৪১০ টাকা।

বয়সসীমা

১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

প্রার্থীদের টেলিটকের অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২.০০টা।

আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬.০০টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

About Editor Todaynews24

Check Also

হরমুজের ব্যবস্থাপনা ও টোল আদায় নিয়ে ইরানকে নতুন প্রস্তাব ওমানের

হরমুজ প্রণালির আঞ্চলিক ব্যবস্থাপনা এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছায় টোল প্রদান নিয়ে ইরানকে একটি প্রস্তাব দিয়েছে ওমান। মঙ্গলবার আরব উপসাগরীয় একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটা জানিয়েছে।ওমান পরিকল্পনা জানানোর পর এতে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। পরিকল্পনাটি গত শনিবার ইরানকেও পাঠানো হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালির ওপর ইরান তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। পাশাপাশি বাধ্যতামূলক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *