সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পাঠকের ছবি (২৮ জুলাই ২০২৬)
পাঠকের ছবি (২৮ জুলাই ২০২৬)

পাঠকের ছবি (২৮ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

স্বরূপকাঠির রাজাবাড়ী থেকে জিরবাড়ি রাস্তার অধিকাংশই বৃষ্টিতে জায়গায় খালে ভেঙে পড়েছে। যানবাহন চলাচলে প্রায় অযোগ্য। রাজাবাড়ি, স্বরূপকাঠি, পিরোজপুর
বর্ষার পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ জলাভূমি। কোমরসমান পানিতে নেমে দল বেঁধে শাপলা ফুল তুলছে কয়েক শিশু। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
নিঝুম রাতের নীরবতায় নিস্তব্ধ মৎস্য আড়ত। সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
সুবর্ণ গোধূলি। টেকেরহাট, মাদারীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ভেঙে যাওয়া বিজ্রের ওপর কাঠের কাঠামো দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা। রাজাবাড়ী থেকে জিরবাড়ী পর্যন্ত এ রাস্তার প্রায় সব জায়গাতেই এ রকম বেহাল। ফলে বর্ষাকালে যান ও জনগণের চলাচলে নিদারুণ কষ্ট হচ্ছে। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুর, ২৭ জুলাই ২০২৬
নদীর তীরে কিছু নীরবতা, আর এক আকাশভরা শান্তি। বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
‘ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেল গাঁয়ে ফিরে গেয়ে সারি গান’। ডিঙিনৌকা আজকাল আর চোখে পড়েই না। যাই–বা আছে, তা–ও আবার সেই সুদূর হাওর অঞ্চলে দেখা যায়। আগের ডিঙিনৌকা দেখেছি কাঠের তৈরি, কিন্তু এই নৌকা তৈরি করা হয়েছে স্টিলের শিট ব্যবহার করে। দেখতে কী চমৎকার লাগছে। এ যেন শিল্পীর তৈরি পটে আঁকা এক নান্দনিক সৃষ্টিশীল ছবি। ফরিদপুরের ভাঙ্গার মাঝারদিয়া গ্রাম থেকে ছবিটি ২৫ জুলাই ২০২৬ তারিখে তোলা
ফুল যেখানে ফোটে, তার চারপাশটা শুভ্র, সতেজ ও পবিত্র লাগে। হোক সেটা পচা কোনো ডোবা বা মাঠ। কচুরি ফুলের স্বচ্ছতা চির অম্লান। পুন্ডুরিয়া, আক্কেলপুর, জয়পুরহাট
টিফিনের সময় তাদের গেটের বাইরে যাওয়া নিষেধ। তাই গেটের নিচের ফাঁকা অংশ দিয়ে ঝালমুড়ি, বাদাম, ছোলা কিনছেন শিক্ষার্থীরা। রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে হাতে–কলমে প্রশিক্ষণ সত্যিই কাউকে দক্ষ করে গড়ে তোলে! এত দিন মামা একা ব্যাগ সেলাই করতেন। আজকাল পাশের ছোট ছেলেটাকেও শিখিয়ে দিচ্ছেন। রোকেয়া হল ফুটপাত, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ জুলাই ২০২৬
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। একজন কলা বিক্রেতার বিশ্রামের ছবি। ছবিটি রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকা থেকে সম্প্রতি তোলা
নদীর ঘাটে খুঁটিতে নৌকা বাঁধার দৃশ্য, বাংলার চিরাচরিত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম সুন্দর দৃশ্য। পুরান পাড়া, সদর, নরসিংদী

About Editor Todaynews24

Check Also

স্বামী হত্যায় দণ্ডপ্রাপ্ত স্ত্রী বললেন, ‘যত খুশি মন চায় ভিডিও করেন, দেহুক সবাই’

স্বামী হত্যায় দণ্ডপ্রাপ্ত স্ত্রী বললেন, ‘যত খুশি মন চায় ভিডিও করেন, দেহুক সবাই’

রায়ের পর নিহত শফিকুল ইসলামের মা ও মামলার বাদী নুরুন্নাহার জানান, তিনি আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *