সর্বশেষ খবর
Home / খেলাধুলা / পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক, নাহিদ রানার কীর্তি, মিরপুরে যত রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক, নাহিদ রানার কীর্তি, মিরপুরে যত রেকর্ড

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানাশামসুল হক

• পাকিস্তানের আগে বাংলাদেশ টানা তিন টেস্টে হারিয়েছে শুধু জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে। টানা জয়ের রেকর্ডটা জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৩ ও ২০১৪ সাল মিলিয়ে টানা চার টেস্টে।
• টেস্টে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বেশি হারিয়েছে শুধু দুটি দলকে—জিম্বাবুয়ে (৯) ও ওয়েস্ট ইন্ডিজ (৫)।  আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন টেস্টেই জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের পর নাহিদ রানার উদ্‌যাপনটা দেখার মতোই হলো
বাংলাদেশের জয়ের পর নাহিদ রানার উদ্‌যাপনটা দেখার মতোই হলোশামসুল হক

নাহিদ রানার ৫/৪০

• ১১ টেস্টের ক্যারিয়ারে নাহিদ রানার সেরা বোলিং। আগের সেরা ৫/৬১, ২০২৪ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
• টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন নাহিদ রানা। আগের সেরা তাসকিন আহমেদের (৪/৩৭), ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে।
• টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং। আগের সেরা হাসান মাহমুদের (৫/৪৩), ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে।
• বাংলাদেশ জিতেছে, এমন টেস্টে কোনো পেসারের দ্বিতীয় সেরা বোলিং। সেরা ইবাদত হোসেনের (৬/৪৬), ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে।
• ঘরের মাঠে বাংলাদেশের পেসারদের দ্বিতীয় সেরা বোলিং। সেরা শাহাদাত হোসেনের (৬/২৭), ২০০৮ সালে মিরপুরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের পেসাররা ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই দুবারই।

About Editor

Check Also

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে রংপুর বিভাগের প্রতিপক্ষ হতে খুলনা বিভাগের সামনে লক্ষ্যটা বড় ছিল না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *