সর্বশেষ খবর
Home / সকল আপডেট / নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ ও কল্যাণ তহবিল প্রদান–সম্পর্কিত বিধিমালা প্রণয়নের নির্দেশ
শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানির শ্রমিকদের জন্য কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল প্রদান–সম্পর্কিত বিধিমালা প্রণয়নের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আট বছর আগে করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। এ-সংক্রান্ত রুল অ্যাবসলিউট…

নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ ও কল্যাণ তহবিল প্রদান–সম্পর্কিত বিধিমালা প্রণয়নের নির্দেশ

শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানির শ্রমিকদের জন্য কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল প্রদান–সম্পর্কিত বিধিমালা প্রণয়নের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

আট বছর আগে করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। এ-সংক্রান্ত রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে এ রায় দেওয়া হয়।

তিন মাসের মধ্যে শ্রম আইনের বিধান অনুসারে শ্রমিকদের অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করতে শ্রম সচিবসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, রায়ে শ্রম আইনের ২৩৪ (২) ধারার আলোকে এবং অধ্যায় ১৫ প্রয়োগ করে ওই বিধিমালা প্রণয়ন করতে বলা হয়েছে। শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিতে চাকরি করা সব শ্রমিকেরা যাতে তাঁদের অধিকার অনুসারে অংশগ্রহণ তহবিলের ৫ শতাংশ অর্থ ও কল্যাণ তহবিলের সুবিধা পান তা নিশ্চিত করতে সরকারকে বলা হয়েছে।

নথিপত্র থেকে জানা যায়, অনমোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে চাকরি ছাড়ার পর কর্মকর্তা রোকসানা আহমেদ ২০১৮ সালে হাইকোর্টে একটি রিট করেন। এতে কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অর্থ হতে তার প্রাপ্য অর্থ আদায় নিশ্চিতে শ্রম আইনের ২৩২ (৩) ধারা অনুসারে শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিদের জন্য বিধিমালা প্রণয়নের নির্দেশনা প্রার্থনা করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৯ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, তাঁকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। শ্রম মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খালেদ হামিদ চৌধুরী। অনমোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী ফারাবি সালাউদ্দিন তুশিব।

About Editor Todaynews24

Check Also

ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজি সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন। তিনি মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।এ ছাড়া মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার আগে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *