সর্বশেষ খবর
Home / সকল আপডেট / নায়িকাকে অনাকাঙ্ক্ষিত চুম্বন, অভিনেতার হয়ে ক্ষমা চাইলেন তাঁর স্ত্রী
নায়িকাকে অনাকাঙ্ক্ষিত চুম্বন, অভিনেতার হয়ে ক্ষমা চাইলেন তাঁর স্ত্রী

নায়িকাকে অনাকাঙ্ক্ষিত চুম্বন, অভিনেতার হয়ে ক্ষমা চাইলেন তাঁর স্ত্রী

রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র দ্বিতীয় মৌসুমে নতুন মোড় নিয়েছে আলোচিত বিতর্ক। পরিবারের সদস্যদের সাক্ষাতের বিশেষ পর্বে প্রতিযোগী রাম কাপুরের স্ত্রী অভিনেত্রী গৌতমী কাপুর শোতে এসে সহপ্রতিযোগী শ্রেয়া কালরার কাছে স্বামীর আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চান।

কয়েক সপ্তাহ ধরে ‘লক আপ ২’-এ রাম কাপুরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সহপ্রতিযোগী শ্রেয়া কালরা অভিযোগ করেন, রাম কাপুর একাধিকবার তাঁর ব্যক্তিগত পরিসীমা অতিক্রম করেছেন। বিভিন্ন টাস্ক শেষে তাঁর গালে অনাকাঙ্ক্ষিতভাবে চুম্বন করায় তিনি অস্বস্তি বোধ করেন বলেও জানান।

শ্রেয়া কালরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একটি পর্বে শ্রেয়া ও সহপ্রতিযোগী শিল্পা শিন্দে বলেন, ‘একটু সীমারেখা বজায় রাখুন। আমার বাবা পর্যন্ত আমাকে এত চুমু দেন না। দয়া করে এখন আর আমাকে চুমু দেবেন না।’ তাঁর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
বিতর্কের শুরুতে গৌতমী কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে স্বামীকে সমর্থন করেছিলেন। সেখানে তিনি রামকে ‘খুবই ভালো মনের মানুষ’ বলে উল্লেখ করেন। তবে পরিবারের সদস্যদের সাক্ষাতের পর্বে তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়।

শ্রেয়ার প্রেমিক ঋষভ জয়সওয়ালের সঙ্গে শোতে প্রবেশ করে গৌতমী সরাসরি শ্রেয়ার কাছে যান। দুই হাত জোড় করে তিনি বলেন, ‘আপনার যদি কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। রাম যদি আপনাকে অনুচিতভাবে স্পর্শ করে থাকেন, তাহলে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’

রাম কাপুর। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

শুধু শ্রেয়ার কাছেই নয়, অনুষ্ঠানের অন্য কোনো নারী প্রতিযোগীও যদি রাম কাপুরের আচরণে অস্বস্তি বোধ করে থাকেন, তাঁদের কাছেও ক্ষমা চান গৌতমী।
তবে একই সঙ্গে গৌতমী বলেন, ‘আমি ওর পক্ষ নিয়ে সাফাই গাইছি না। ওর স্বভাবটাই এমন।’ গৌতমীর ক্ষমা প্রার্থনা ইতিবাচকভাবেই গ্রহণ করেন শ্রেয়া কালরা। হাসিমুখে তিনি জানান, এ নিয়ে তাঁর মনে কোনো ক্ষোভ নেই।

রাম কাপুরের আচরণ নিয়ে বিতর্ক এখনো দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। গৌতমীর এই প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, শোয়ের পরবর্তী পর্বগুলোতে এই ঘটনার কী প্রভাব পড়ে।

পিংকভিলা অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

সালমান খান বললেন অভিনেতা হওয়ার মূল্য অনেক

ভক্তদের আগ্রহের শেষ নেই বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে। তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা অভ্যাসও প্রায়ই আলোচনায় উঠে আসে। এবার অভিনেতাকে নিয়ে বহু বছরের পুরোনো এক মজার ও ব্যতিক্রমী স্মৃতির কথা শেয়ার করেছেন প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *