সর্বশেষ খবর
Home / সকল আপডেট / দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার: ফ্রিল্যান্সারদের জন্য নতুন মঞ্চ
দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার: ফ্রিল্যান্সারদের জন্য নতুন মঞ্চ

দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার: ফ্রিল্যান্সারদের জন্য নতুন মঞ্চ

দেশের তরুণদের আন্তর্জাতিক মুক্ত পেশা ফ্রিল্যান্সিং বাজারে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে নতুন উদ্যোগ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার’। গতকাল শুক্রবার উদ্বোধনের মাধ্যমে প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করে। এর প্রতিষ্ঠাতা শামীম হুসাইন।

উদ্যোক্তারা জানান, মুক্ত পেশায় আগ্রহী নতুনদের পাশাপাশি অভিজ্ঞ মুক্ত পেশাজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, ক্রেতা বা গ্রাহকের সঙ্গে যোগাযোগ, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ব্যবসায়িক কৌশল এবং দীর্ঘমেয়াদি পেশা গঠনে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শামীম হুসাইন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে অনেক তরুণ প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলেও আন্তর্জাতিক বাজারে কার্যকর যোগাযোগ, পেশাদারত্ব এবং ক্রেতা ধরে রাখার মতো সফট স্কিল বা আচরণগত দক্ষতার ঘাটতি রয়েছে। ‘দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার’ সেই শূন্যতা পূরণে কাজ করবে। আমাদের লক্ষ্য শুধু মুক্ত পেশাজীবী তৈরি করা নয়; বরং বৈশ্বিক মানের পেশাজীবী হিসেবে তাদের গড়ে তোলা।’

শামীম হুসাইন আরও বলেন, ‘বাংলাদেশে অসংখ্য তরুণ প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলেও আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে কার্যকর যোগাযোগ, আত্মবিশ্বাস ও পেশাদার যোগাযোগের অভাবে বৈশ্বিক সুযোগ থেকে পিছিয়ে পড়েন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সেই ব্যবধান দূর করাই আমাদের লক্ষ্য। দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার শুধু একটি অনলাইন পাঠদান প্ল্যাটফর্ম নয়; এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত শিখন পরিবেশ, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা, তাৎক্ষণিক মতামত ও পর্যালোচনা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কথা বলার অনুশীলন এবং বাস্তব ক্রেতা যোগাযোগের অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পাবে।’

প্ল্যাটফর্ম সূত্রে জানা যায়, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যক্তিগত শেখার পরিকল্পনা, ইংরেজি কথোপকথন অনুশীলন, লেখালেখির মূল্যায়ন, উচ্চারণ বিশ্লেষণ, সাক্ষাৎকার প্রস্তুতি এবং আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে বাস্তবসম্মত যোগাযোগ অনুশীলনের সুবিধা থাকবে।

প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে দেখা যায়, ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে শেখার বিষয়বস্তু, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি নির্দেশিকা, পেশা পরামর্শ এবং পেশাগত উন্নয়নের নানা উপকরণ রাখা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফ্রিল্যান্সারা জানান, দ্য ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার দেশের মুক্ত পেশা পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

About Editor Todaynews24

Check Also

কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। জেলার আটটি উপজেলার পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় শিশু, দুই যুবক ও একজন মধ্যবয়সী ব্যক্তি। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকাল পর্যন্ত জেলার নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ সদর ও বাজিতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *